ইউনাইটেডে ছাড় পাচ্ছেন গ্রামীণফোন স্টার গ্রাহক

৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০৭  
এভারকেয়ার, গুলশান ক্লিনিক, প্রাভা হেলথ, অ্যাথেনা (আ সাইকিয়াট্রিক অ্যান্ড ডি-অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার), বাংলা মেডস, মেডিস্টোর এবং আমার ল্যাবের পর এবার ইউনাইটেড হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। চুক্তির অধীনে প্যাথলজি টেস্টে ২০ শতাংশ, রেডিওলজি ও ইমেজিং ডায়াগনস্টিক টেস্টে ১০ শতাংশ এবং কেবিনে থাকাকালীন কেবিন রেটে ৫ শতাংশ ছাড় পাবেন গ্রামীণফোন স্টার গ্রাহকরা। এ উদ্যোগ নিয়ে গ্রামীণফোনের প্রধান বিপনন কর্মকর্তা সাজ্জাদ হাসিব জানিয়েছেন, এ সুবিধা গ্রহণে জিপি স্টার গ্রাহকদের ‘ইউএনআইটিইডি’(UNITED) লিখে এসএমএস পাঠাতে হবে ২৯০০০ নাম্বারে। এসএমএস’র ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। এ সুবিধা গ্রহণে যেকোনো লেনদেনের আগে গ্রাহককে এসএমএস’র রিপ্লাই এবং ফোন নাম্বার দেখাতে হবে।